২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে বেশি দামে ট্রেনের টিকেট বিক্রি, যুবক গ্রেপ্তার

তার কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী বিভিন্ন ট্রেনের বেশকিছু টিকেট উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রামে বেশি দামে ট্রেনের টিকেট বিক্রি, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. হাসান আলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 03:08 PM

Updated : 22 Jul 2022, 03:08 PM

চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের বেশকিছু টিকেট সংগ্রহ করে সেগুলো বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রী বিশ্রামাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৭।

গ্রেপ্তার ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম মো. হাসান আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশনে সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে এক যাত্রীর কাছে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। পরে তল্লাশি করে তার কাছে থাকা বিভিন্ন ট্রেনের ১৯টি আসনের বেশকয়েকটি উদ্ধার করা হয়।

একটি চক্র টিকেট কালোবাজারী করে কৃত্রিম সংটের মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে র‌্যাব।