১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মহারাজ

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায় নেওয়া মানতে পারছেন না এই লেগ স্পিনার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মহারাজ
নিউ জিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশাভ মহারাজ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 10:42 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

পেশাদারিত্বের এই যুগে ব্যস্ততার শেষ নেই। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরই যেমন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বকাপ স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারকেই এই সফরে রাখছে না দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামের বিশ্রামে দলকে নেতৃত্ব দেবেন কেশাভ মহারাজ।

নানা সময়ে মূল অধিনায়কদের বিশ্রামে ১টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে মহারাজের। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই নেতৃত্ব দেন তিন।

কিউইদের বিপক্ষে এই সিরিজের দলে বিশ্বকাপ স্কোয়াড থেকে মহারাজ ছাড়া আছেন কেবল আর জেসন স্মিথ ও জর্জ লিন্ডা।

আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়া ক্রিকেটার এই দলে আছেন চারজন- ব্যাটসম্যান কনর এস্তারহুইজেন, জর্ডান হার্মান, আগ্রাসী পেস বোলিং অলরাউন্ডার ডিয়ান ফরেস্টার ও ১৯ বছর বয়সী পেসার নোবানি মোকোয়েনা।

জর্ডান হার্মানের বড় ভাই রুবিন হার্মান ফিরেছেন দলে। একটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন এই কিপার ব্যাটার।

একটি ওয়ানডে খেলা পেসার ইথান বশ প্রথমবার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। তার বড় ভাই করবিন বশ পেয়েছেন বিশ্রাম।

বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই না পাওয়া দুই পেসার ওটনিল বার্টম্যান ও জেরল্ড কুটসিয়া ফিরেছেন দলে। চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটসম্যান টনি ডি জর্জি।

পাঁচ ম্যাচের সিরিজটি শুরু আগামী ১৫ মার্চ। সিরিজ শেষ ২৫ মার্চ। পরদিন থেকেই শুরু আইপিএল। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: কেশাভ মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ইথান বশ, জেরল্ড কুটসিয়া, টনি ডি জর্জি, কনর এস্তারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জর্জ লিন্ডা, নোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন, জেসন স্মিথ।