১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বুমরাহ-স্যামসনদের জন্য বোর্ডের উপহার ১৩১ কোটি রুপি

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে সাড়ে ২৭ কোটি রুপির বেশি প্রাইজমানি পেয়েছে ভারতীয় দল, নিজ দেশের বোর্ড থেকে পাচ্ছে তারা অনেক বেশি।

বুমরাহ-স্যামসনদের জন্য বোর্ডের উপহার ১৩১ কোটি রুপি
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত দল। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়া ভারত দলের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড-বিসিসিআই। জাসপ্রিত বুমরাহ, সাঞ্জু স্যামসনরা পাচ্ছেন ১৫১ কোটি রুপি।

বিসিসিআই মঙ্গলবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে, “ঐতিহাসিক এই সাফল্যের জন্য ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের আরও একবার অভিনন্দন জানাচ্ছে বোর্ড। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত থাকুক, এটাই কামনা।”

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে প্রায় ২৭ কোটি ৫৬ লাখ রুপি প্রাইজমানি পেয়েছে সুরিয়াকুমার ইয়াদাভের দল। সেখানে বিসিসিআই দলটিকে উপহারই দিল এর কয়েকগুণ বেশি।

আহমেদাবাদে গত রোববার নিউ জিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত। রেকর্ড ২৫৫ রান করে কিউইদের স্রেফ ১৫৯ রানে গুটিয়ে দেয় তারা।

৯৬ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড তৃতীয় ট্রফি ঘরে তোলে ভারত। এই প্রতিযোগিতায় দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

ভারত ছাড়া টানা দুইবার এই শিরোপা জিততে পারেনি কোনো দল। আর প্রথমবারের মতো ঘরের মাঠে এই ট্রফিতে চুমু আঁকা প্রথম দলও ভারত।