১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের জয়ে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে উঠবে ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের জয়ে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা
সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 02:30 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়ে লক্ষ্য পূরণ হলো দক্ষিণ আফ্রিকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকেট পেল গতবারের রানার্স আপরা।

সুপার এইটে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের দুয়ারে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে চেন্নাইয়ে ভারতের জয়ে শেষ চারের টিকেট নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াদের।

এই পর্বে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট করে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দুইয়ে ও ভারত তিনে আছে। দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। 

এখন আগামী রোববার ইডেন গার্ডেন্সে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটের শেষ ম্যাচটা কার্যত কোয়ার্টার-ফাইনালে পরিণত হলো। সেদিন যারা জিতবে, তারাই এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নেবে। আর ম্যাচ ভেস্তে গেলে নেট রান রেটে এগিয়ে থাকায় পরের ধাপে যাবে ক্যারিবিয়ানরা।

রাজার অসাধারণ ডাবল

রেকর্ড সংগ্রহ গড়ে ভারতের বড় জয়

ব্যাটিং তাণ্ডবে ভারতের ২০ ওভারে ২৫৬

গেইলের ৯৮ রানের পর বেনেটের ৯৭*