১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ইংল্যান্ডের একজন পারফর্ম করলেই ভারতকে হারানোর জন্য যথেষ্ট’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লাতিফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 12:10 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না রাশিদ লাতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ইংল্যান্ডের কোনো একজন ব্যাটসম্যান দাঁড়িয়েই গেলেই আর পেরে উঠবে না ভারত।

লাতিফের এই বিশ্বাসের মূল ভিত্তি কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের মানিয়ে নেওয়া। খেলা যদিও মুম্বাইয়ে। ভারত খেলতে নিজেদের আঙিনায়। তবে শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেট ছিল আরও কঠিন। সেখানে খেলে সাফল্য পাওয়ায় ইংল্যান্ড আরও বেশি তৈরি হয়ে গেছে বলেই মনে করেন সাবেক এই কিপার-ব্যাটার।

“ইংল্যান্ড এই সেমি-ফাইনালে জিতবে। কঠিন কন্ডিশনে খেলে এসেছে তারা এবং সেখানে তাদের ২-৩ জন ব্যাটার সফল হয়ছে। এটিই তাদের প্রয়োজন ছিল। তাদের মিডল অর্ডার অনেক শক্তিশালী।”

“এরকম কন্ডিশনে কীভাবে খেলতে হয়, খুব ভালোভাবে জানে ইংল্যান্ড। ইংল্যান্ডের একজন পারফর্ম করলেই ভারতকে হারানোর জন্য তা যথেষ্ট।”

এবারের আসরে গ্রুপ পর্বে নেপালের সঙ্গে কষ্টের জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড। তবে গ্রুপ পর্বে পরের দুই ম্যাচ জিতে সুপার এইটে তিন ম্যাচের সবকটি জিতে তারা জায়গা করে নেয় সেমি-ফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের পাঁচবারের দেখায় ভারত আপাতত এগিয়ে ৩-২ ব্যবধানে। এই নিয়ে টানা তিন আসরে সেমি-ফাইনালে দেখা হচ্ছে দুই দলের। ২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সেমি-ফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেয় ইংল্যান্ড। গত বিশ্বকাপে ট্রফি জয়ের পথে সেমিতে ইংল্যান্ডকে ৬৮ রান হারায় ভারত।