১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে আকবরদের সামনে পাকিস্তান

শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান ‘এ’।

ফাইনালে আকবরদের সামনে পাকিস্তান
বাংলাদেশ ‘এ’ দল। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 12:18 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শিরোপা লড়াইয়ে পাকিস্তান শাহিনসের (এ দল) বিপক্ষে খেলবে আকবর আলির দল।

কাতারের দোহায় শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারায় পাকিস্তান। তাদের ৯ উইকেটে ১৫৩ রানের জবাবে লঙ্কানরা করতে পারে ৯ উইকেটে ১৪৮।

একপর্যায়ে ৯৯ রানে ৮ উইকেট হারানো শ্রীলঙ্কার অবিশ্বাস্য এক জয়ের সম্ভাবনা জাগান মিলান রাত্নায়েকে। শেষ চার বলে দরকার যখন ৮ রান, পেসার উবাইদ শাহর বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি (৩২ বলে ৪০)। যদিও রিপ্লেতে দেখা যায়, বল সম্ভবত লেগ স্টাম্প মিস করে যেত! 

এর আগে একই দিন প্রথম সেমি-ফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে অবিশ্বাস্য নাটকীয়তার লড়াইয়ে সুপার ওভারে জিতে ফাইনালে পা রাখে বাংলাদেশ। 

একই মাঠে আগামী রোববার হবে ফাইনাল।

এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ নাম পরিবর্তন করে এবার থেকে হচ্ছে এই রাইজিং স্টার্স টুর্নামেন্ট।