১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল: কোন দল পেল কত টাকা, কে জিতলেন কোন পুরস্কার

চ্যাম্পিয়ন বেঙ্গালুরু পেয়েছে ২০ কোটি রুপি, দলীয় প্রাইজমানির বাইরে ছিল একগাদা ব্যাক্তিগত পুরস্কার, সেখানে ছিল নানা চমক

আইপিএল: কোন দল পেল কত টাকা, কে জিতলেন কোন পুরস্কার
১৮ বারের চেষ্টায় চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 01:07 PM

আইপিএলে প্রতি ম্যাচ শেষেই ছিল একাগাদা পুরস্কার। ফাইনালের পর তো এই ম্যাচের পুরস্কারগুলোর সঙ্গে যোগ হয়েছে গোটা আসরের সেরাদের স্বীকৃতিগুলোও। ফাইনালের পর উদযাপন ও নানা প্রক্রিয়া শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শুরু হতে হতে স্থানীয় সময় রাত ১টা পেরিয়ে যায়। এই পর্ব চলে দীর্ঘ সময় ধরে।

আইপিএল শুরুর আসরে ২০০৮ সালে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। সেই সময়ে ওই অঙ্ক ছিল চোখধাঁধানো। যে কোনো ক্রিকেট আসরের জন্য তা ছিল সর্বোচ্চ। সময়ের পরিক্রমায় এখন তা বেড়েছে চার গুনের বেশি।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরের দলীয় ও ব্যক্তিগত পুরস্কারগুলো পেল কারা:

দলীয়  পুরস্কার:

চ্যাম্পিয়য়ন (২০ কোটি রুপি) : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রানার্স আপ (সাড়ে ১২ কোটি রুপি): পাঞ্জাব কিংস

তৃতীয় স্থান (৭ কোটি রুপি) : মুম্বাই ইন্ডিয়ান্স

চতুর্থ স্থান (৬ কোটি রুপি): গুজরাট টাইটান্স

একগাদা পুরস্কার জিতেছেন সাই সুদার্শান। ছবি: আইপিএল

একগাদা পুরস্কার জিতেছেন সাই সুদার্শান

ব্যক্তিগত পুরস্কার (ফাইনাল ম্যাচ):

ইলেক্ট্রিক স্ট্রাইকার অব দা ম্যাচ (১ লাখ রুপি) : জিতেশ শার্মা (১০ বলে ২৪ রান, স্ট্রাইক রেট ২৪০)

আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অব দা ম্যাচ (১ লাখ রুপি) : শশাঙ্ক সিং

সুপার সিক্সার অব দা ম্যাচ (১ লাখ রুপি) : শশাঙ্ক সিং (৬টি ছক্কা)

অন-দা-গো ফোরস (১ লাখ রুপি) : প্রিয়ানশ আরিয়া (৪টি চার)

গ্রিন ডট বলস অব দা ম্যাচ (১ লাখ রুপি) : ক্রুনাল পান্ডিয়া (১২টি ডট বল)

প্লেয়ার অব দা ফাইনাল (৫ লাখ রুপি) : ক্রুনাল পান্ডিয়া (৪-০-১৭-২)

এই আসরের চমক ১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশি জিতেছেন সেরা স্ট্রাইক রেটের পুরস্কার। ছবি: আইপিএল।

এই আসরের চমক ১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশি জিতেছেন সেরা স্ট্রাইক রেটের পুরস্কার

ব্যক্তিগত পুরস্কার (গোটা টুর্নামেন্ট) :

অরেঞ্জ ক্যাপ (সবচেয়ে বেশি রান, ১০ লাখ রুপি): সাই সুদার্শান (১৫ ইনিংসে ৭৫৯ রান)

পার্পল ক্যাপ (সবচেয়ে বেশি উইকেট, ১০ লাখ রুপি): প্রাসিধ কৃষ্ণা (১৫ ইনিংসে ২৫ উইকেট)

ইমার্জিং প্লেয়ার অব দা সিজন (১০ লাখ রুপি): সাই সুদার্শান (১৫ ইনিংসে ৭৫৯ রান)

সুপার স্ট্রাইকার অব দা সিজন (১০ লাখ রুপি): বৈভাব সুরিয়াভানশি (৭ ইনিংসে ২৫২ রান ২০৬.৫৫ স্ট্রাইক রেটে)

ফ্যান্টাসি কিং অব দা সিজন (১০ লাখ রুপি): সাই সুদার্শান (১৪৯৫ পয়েন্ট)

অন-দা-গো ফোরস অব দা সিজন (১০ লাখ রুপি) : সাই সুদার্শান (৮৮ চার)

সুপার সিক্সার অব দা সিজন (১০ লাখ রুপি) : নিকোলাস পুরান (৪০ ছক্কা)

গ্রিন ডট বলস অব দা সিজন (১০ লাখ রুপি) : মোহাম্মদ সিরাজ (১৪৪ ডট বল)

ক্যাচ অব দা সিজন (১০ লাখ রুপি): কামিন্দু মেন্ডিস (চেন্নাইয়ের বিপক্ষে ডেওয়াল্ড ব্রেভিসের ক্যাচ)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (১০ লাখ রুপি) : চেন্নাই সুপার কিংস

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (ম্যান অব দা টুর্নামেন্ট, ১০ লাখ রুপি): সুরিয়াকুমার ইয়াদাভ (৭১৭ রান)

বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অব দা সিজন (৫০ লাখ রুপি): আরুন জেটলি স্টেডিয়াম (দিল্লি)