১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে

কাগজে-কলমে সবশেষ শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুব পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহীন, চমক দেখাতে পারে ঢাকা লিওপার্ডস।

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
রিপন মন্ডল, নাঈম শেখ ও এনামুল হক বিজয় এবার খেলবেন মোহামেডানে। ছবি: ঢাকা প্রিমিয়ার লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 09:26 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

কদিন আগেও যে লিগের ভবিষ্যৎ ছিল অনিশ্চয়তার আঁধারে ঢাকা, সেই ঢাকা প্রিমিয়ার লিগ এখন শুরুর অপেক্ষায়। দেশের প্রধান লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্টের দুই দিনের দলবদল শেষ হয়ে গেল রোববার।

গত মৌসুমের দল থেকে ধরে রাখার পাশাপাশি দলবদলের পর কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৬ বছরের শিরোপা খরা ঘোচাতে এবার মরিয়া ঐতিহ্যবাহী ক্লাবটি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও আরেক প্রতিষ্ঠিত শক্তি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও খুব পিছিয়ে নেই শক্তিতে। 

শুরুতে লিগ না খেলার ঘোষণা দিলেও পরে মতবদল কলে দল গোছানো লেজেন্ডস অব রূপগঞ্জ শেষ পর্যন্ত খারাপ করেনি। দ্বিতীয় দিনে চমক দেখিয়েছে তারা জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে দলে নিয়ে।

চমক দেখাতে পারে প্রিমিয়ারে উঠে আসা নতুন দল ঢাকা লিওপার্ডস।

ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট একসময় ছিল দেশের ঘরোয়া ক্রিকেটের মূল আসর। এখনও এটি দারুণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ক্রিকেটীয় দিক থেকে তো বটেই, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের রুটিরুজিরও বড় উৎস এই টুর্নামেন্ট।

তবে এবারের আসর নিয়ে জটিলতা তৈরি হয় মূলত গত বিসিবি নির্বাচনকে ঘরে। সরকারের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের নানা অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেকেই। গত অক্টোবরে নির্বাচনের দুদিন আগে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নির্বাচন পিছিয়ে সুষ্ঠভাবে আয়োজন করা না হলে ঢাকার লিগ ক্রিকেট বর্জন করবে ক্লাবগুলি। ৪৮টি ক্লাব এই দাবিতে একমত বলে জানানো হয়েছিল তখন।

সেই কথা অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ দাবি করে নির্বাচনের পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জন করে দলগুলি। 

জাতীয় নির্বাচনের পর বিসিবি নির্বাচনের অনিয়মত ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ একটি কমটি করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আমিনুলের নেতৃত্বাধনী পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া পরিষদ। লিগ নিয়ে জটিলতাও এরপর কাটতে শুরু করে।

দলবদলে কে কোন ক্লাবে:

আবাহনী লিমিটেড:

সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলি, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার।

গতবারের দল থেকে ধরে রাখা: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, জিসান আলম, এসএম মেহেরব, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, মেহেদি হাসান। 

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: 

তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ, আশরাফুল হাসান, মাহফিজুল ইসলাম রবিন, নাসির হোসেন।

বসুন্ধরা স্ট্রাইকার্স: 

রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, আসাদুজ্জান পায়েল, জায়েদ উল্লাহ, ইমরানউজ্জামান। 

ব্রাদার্স ইউনিয়ন: 

মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদি হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদিন আসিফ, শফিকুল ইসলাম, মোহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন সিয়াম, মইনুল ইসলাম প্রধান দিপ, শাহরিয়ার কমল।

সিটি ক্লাব: 

শাকিল হোসেন, আহরার আমিন, গাজি তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদি মারুফ, এনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলাইন, আবির হোসেন।

ঢাকা লিওপার্ডস: 

সৈকত আলি, মেহেদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতিখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিক, দেবাশিস সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি।  

গাজী গ্রুপ ক্রিকেটার্স: 

ইমন আলি, অভিষেক দাস, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রাহিম আহমেদ।

গুলশান ক্রিকেট ক্লাব: 

বিশাল চৌধুরি, কে.এম. আতিকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল হোসেইন আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার।

লেজেন্ডস অব রূপগঞ্জ: 

ইরফান শুক্কুর, সফর আলি, রিফাত বেগ, নাসুম আহমেদ, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমদ শরিফ, হাবিবুর রহমান সোহান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লা।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: 

এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, তাওহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: 

আবু হাশিম, মাহমুদউল্লাহ, আলিস আল ইসলা,, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলি, শামিম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান, তানজিম হাসান, টিপু সুলতান, আরিফুল ইসলাম। 

রূপগঞ্জ টাইগার্স: 

হুমায়ুন আহমেদ, মো. রাকিব, শাকির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলি, মো আব্দুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রকিবুল আতিক।