২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাত ক্রিকেটার আছেন দেশটির ‘এ’ দলে।

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
পেসার জেরল্ড কুটসিয়া। ফাইল ছবি

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 04:22 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি সিরিজের জন‍্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 

দুটি চার দিনের ম‍্যাচের জন‍্য দেওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে আছেন টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ছয় জন- জেরল্ড কুটসিয়া, সেনুরান মুথুসামি, শেপো মোরেকি, জুবাইর হামজা, লেসেগো সেনোকওয়ানে ও কোডি ইউসুফ। এছাড়াও আছেন দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা টপ অর্ডার ব‍্যাটসম‍্যান সিনেথেম্বা কেশিলে। 

আগামী ১৬ অগাস্ট পচেফস্ট্রুমে শুরু হবে ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয়টি বেনোনিতে আগামী ২৩ অগাস্ট থেকে।

সবশেষ গত মে মাসে ইংল‍্যান্ডের দ্বিতীয় সেরা দল লায়ন্সের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলেছেন কুটসিয়া, হামজা, সেনুকওয়ানে ও ইউসুফ। একই প্রতিপক্ষের বিপক্ষে জুনে খেলেছেন কেশিলে। 

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস‍্যের দলেও আছেন কুটসিয়া, হামজা, কেশিলে ও ইউসুফ। দুই সিরিজেই স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন মার্কেস অ‍্যাকারম‍্যান।

এই সিরিজের সূচি এখনও দেওয়া হয়নি।