১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধূমকেতু একাদশের মোড়কে জাতীয় দল, অন্য দুই দলে আছেন যারা

বিশ্বকাপের সময় বিসিবির আড়াই কোটি টাকার টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের’ তিন দলের স্কোয়াড ঘোষণা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম জানানো হয়েছিল আগেই। স্কোয়াড ঘোষণায় দেখা গেল, ধূমকেতু একাদশ আসলে বাংলাদেশের বিশ্বকাপ দলই। তবে বিশ্বকাপ স্কোয়াড ছিল ১৫ জনের, এখানে স্কোয়াড ১৩ জনের।

বিশ্বকাপ স্কোয়াড থেকে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফ উদ্দিন জায়গা পাননি ধূমকেতু একাদশে। এই দুজনকে রাখা হয়েছে দুর্বার একাদশে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে রাখা হয়েছে মূলত জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের। উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে আকবর আলির নেতৃত্বে দুরন্ত একাদশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ফাঁকা সময়ের কিছুটা কাজে লাগাতে এই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের আয়োজন করছে বিসিবি। প্রাইজমানি ও ফি মিলিয়ে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট এটি।

বিসিবি শনিবার রাতে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। রোববার বিকেলে প্রকাশ করা হয় তিন দলের স্কোয়াড ও সূচি।

ব্যক্তিগত কারণে টুর্নামেন্টে খেলছেন না মোহাম্মদ নাঈম শেখ। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত একাদশ, পরদিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। শনিবার লড়বে দুরন্ত ও দুর্বার। ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। আগেই জানানো হয়েছিল, প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ম্যাচগুলির টিকেটের মূল্য পূর্ব গ্যালারি ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে কে কোন দলে: 

ধূমকেতু একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ম্যানেজার: নাফিস ইকবাল 

প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন

সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: ইফতেখারুল ইসলাম

পারফরস্যান্স অ্যানালিস্ট: শাওন জাহান

ফিজিও: বায়েজিদুল ইসলাম খান

দুর্বার একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

ম্যানেজার: সানোয়ার হোসেন

প্রধান কোচ: মিজানুর রহমান

সহকারী কোচ: তুষার ইমরান

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: ইয়াকুব চৌধুরি

পারফরম্যান্স অ্যানালিস্ট: এমদাদুল হক লিওন

ফিজিও: দেলোয়ার হোসেন শিবা

দুরন্ত একাদশ

আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

ম্যানেজার: মোহাম্মদ হাসানুজ্জামান

প্রধান কোচ: হান্নান সরকার

সহকারী কোচ: রাজিন সালেহ আলম

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: তুষার কান্তি হাওলাদার

পারফরম্যান্স অ্যানালিস্ট: নাসির আহমেদ

ফিজিও: মুজাদ্দেদ আলফা সানি