১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে নাহিদ রানা

দল হারলেও রেকর্ড গড়া বোলিং পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন বাংলাদেশের গতি তারকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 03:13 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ের পরও দল হেরেছে বাজেভাবে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি র‌্যাঙ্কিংয়ে। এক এক লাফে অনেকটা এগিয়ে বাংলাদেশের ফাস্ট বোলার উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সোমবার হারারেতে ২১ রানে ৬ উইকেট শিকার করেন নাহিদ। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের যে রেকর্ড ২০ বছর আগে গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, ৭ বছর পরে যে রেকর্ড ছুঁয়েছিলেন রুবেল হোসেন, সেটিই ভেঙে দেন তরুণ গতি তারকা। 

সেই পারফরম্যান্সে নাহিদ এগিয়েছেন ১৭ ধাপ। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ১২।

র‌্যাঙ্কিং বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। তবে নাহিদের রেকর্ডের ম্যাচে উইকেটশূন্য থেকে বাংলাদেশের অধিনায়ক পিছিয়েছেন এক ধাপ। তার অবস্থান এখন নবম।

ওই ম্যাচে খেলার সুযোগ না পাওয়া শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে এখন আছেন ২১ নম্বরে। ওই ম্যাচে উইকেটশূন্য থেকে চার ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমেছেন মুস্তাফিজুর রহমান। আগের মতোই ২৮ নম্বরে আছেন তাসকিন আহমেদ।

ওই ম্যাচে ব্যর্থ হলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বর জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়, ২৯ নম্বরে নাজমুল হোসেন শান্ত। এক ধাপ নেমে ৩৭ নম্বরে আছেন তানজিদ হাসা।