Published : 13 Jun 2026, 08:38 PM
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতায় দুই কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এক বিবৃতিতে শনিবার আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।
দেড় দশক পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা।
প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছরের জয়খরা কাটায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জিতে মেহেদী হাসান মিরাজের দল নিশ্চিত করে সিরিজ।
এরপর শনিবার সন্ধ্যা এলো এই পুরস্কারের ঘোষণা। এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।