Published : 27 Jun 2026, 08:09 PM
প্রথম ইনিংসের শেষ দুই উইকেটের পতন দুই রানেই। এরপর ফলো-অনে পড়ে ম্যাচ বাঁচানোর লড়াই বাংলাদেশ ইমার্জিং দলের। আগে ইনিংসে থিতু হয়েও উইকেট ছুড়ে আসা আশিকুর রহমান শিবলি এবার ফিফটি করতে পারলেন। সেই ইনিংসে লড়িয়ে ফিফটির পর আরেকটি ফিফটি উপহার দিলেন জাকের আলিও। তাতে দূর হলো বিপদ।
সিলেটে জিম্বাবুয়ে ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের দ্বিতীয় একদিনের ম্যাচ শেষ হলো ড্রয়ে।
ম্যাচের ৯ উইকেট শিকার করেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
শেষ দিনেও বৃষ্টিতে খেলা বন্ধু ছিল অনেকক্ষণ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম প্রথম দুই দিনে খেলা হয়নি অর্ধেকের বেশি। পরের দুই দিনে জয়-পরাজয় বের হলো না ম্যাচে। বৃষ্টির কারণে প্রথম চারদিনের ম্যাচটিতেও খেলা হয়েছিল কেবল একটি দিন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ৮ উইকেটে ২০০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ ইমার্জিং। দিনের তৃতীয় বলে নাঈম আহমেদ এলবিডব্লিউ করে দেন আর্নেস্ট মাসুকু। পরের ওভারে মাসেকেসার ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে লং অফে ধরা পড়েন ২৫ রান করা এনামুল হক।
মাসেকেসার পঞ্চম শিকার ছিল এটি। গত বছর চট্টগ্রামে টেস্ট অভিষেকেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
১৫৫ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পগে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা করে ভালো। শিবলি ও শাহাদাত হোসেন উদ্বোধনী জুটিতে তোলেন ৫৪ রান।
প্রথম ইনিংসে চারটি চার মেরে দ্রুত বিদায় নেওয়া শাহাদাত এবার ধীরস্থির ব্যাটিংয়ের পথ বেছে নেন। তবে ছয় টেস্ট খেলা ব্যাটসম্যান আউট হন আলগা শটেই। ২২ রান করে মাসেকেসার বলে ধরা পড়েন শর্ট কাভারে।
তিনে নামা ইফতিখার হোসেন ইফতি রানই করতে পারেননি। আন্তুম নাকভির নিরীহ অফ স্পিনে বাজে শটে ক্যাচ দেন তিনি উইকেটের পেছনে। বৃষ্টি বিরতির পর অল্পতে রানে ফেরেন প্রিতম কুমারও। তার উইকেটও ছিল উপহার। মাসেকেসার শর্ট বলে ক্যাচ দেন শর্ট কাভারে।

বিপদে থাকা দলকে উদ্ধার করেন শিবলি ও জাকের। চতুর্থ উইকেটে ২১ ওভারের বেশি ক্রিজে কাটিয়ে ৬৪ রানের জুটি গড়েন দুজন।
মাসেকেসার তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে শিবলি ফিফটি করেন ১০৬ বলে। দুটি ছক্কাই ছিল শর্ট বলে পুল শটে।
এই লেগ স্পিনার পরে শোধ তোলেন শিবলিকে এলবিডব্লিউ করে। পরে চতুর্থ শিকার ধরেন তিনি আফিফ হোসেনকে ফিরিয়ে। প্রথম ইনিংসে ১৬ রান করা ব্যাটসম্যান এবার ফেরেন ৯ রানে।
জাকের ও আশরাফুল হাসান রোহান বাকি সময়টা পার করে দেন। প্রথম ইনিংসে ৬১ রান করা জাকের এবার অপরাজিত থাকেন ৫৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংস: ৯৪.১ ওভারে ৩৫৭/৮ (ডি.)।
বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস: ৬৫.৪ ওভারে ২০২ (আগের দিন ২০০/৮) (শিবলি ৩৮, শাহাদাত ১৬, ইফতি ১০, প্রিতম ১৭, জাকের ৬১, আফিফ ১৬, আশরাফুল ১, এনামুল ২৪, মুশফিক ১, নাঈম ৫, গালিব ০*; মাসুকু ১০-৩-২১-১, মাপোসা ১২-১-৪৮-৩, মায়ার্স ৫-০-২৭-০, ফ্রস্ট ১০-৩-২৯-০, মাসেকেসা ১৭.৪-৩-৪৮-৪, নাকভি ১১-৩-১৭-১)।
বাংলাদেশ ইমার্জিং ২য় ইনিংস: ৬১ ওভারে ১৭০/৫ (শিবলি ৬২, শাহাদাত ২২, ইফতি ০, প্রিতম ৫, জাকের ৫৬*, আফিফ ৯, আশরাফুল ১০*; মাসুকু ৭-১-২৩-০, মাপোসা ৩-১-১৩-০, মায়ার্স ৫-১-১২-০, ফ্রস্ট ৯-০-২৬-০, মাসেকেসা ২০.৪-৫-৬৪-৪, নাকভি ৯-৩-১২-১, জোনাথন ক্যাম্পবেল ৪.১-০-৯-০, ম্যাথু ক্যাম্পবেল ৩.১-০-৯-০)।