Published : 05 Dec 2025, 05:36 PM
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জয়ের পাঁচ দিন পর, ওই ম্যাচের এক কাণ্ডে শাস্তি পেয়েছেন ফাখার জামান। পাকিস্তানের এই ব্যাটসম্যানকে আইন ভাঙায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
রাওয়ালপিন্ডিতে গত শনিবার ওই শিরোপা লড়াইয়ে ৬ উইকেটের অনায়াস জয় পায় স্বাগতিকরা। প্রতিপক্ষকে ১১৪ রানে আটকে আট বল বাকি রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি এবং অল-ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্ক করেন বেশি কিছুক্ষণ ধরে। একারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে।
এজন্য তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।
নিজের অপরাধ ও শাস্তি মেনে নিয়েছেন ফাখার। তাই আনুষ্ঠানিত শুনানির প্রয়োজন পড়েনি।