১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা

জয় দিয়ে আইপিএল অভিযান শুরুর আনন্দের সঙ্গে জরিমানার যন্ত্রণাও পেতে হচ্ছে পাঞ্জাব কিংস অধিনায়ককে।

শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা
শ্রেয়াস আইয়ার। ছবি: পাঞ্জাব কিংস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 05:04 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়ের ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংস অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দলের প্রথম ম্যাচেই এই শাস্তি পেলেন শ্রেয়াস।

নিউ চান্ডিগাড়ে মঙ্গলবার গুজরাটের ইনিংস স্থায়ী হয় প্রায় দুই ঘন্টা, যা ২০তম ওভার শুরু করার জন্য নির্ধারিত এক ঘণ্টা ৩০ মিনিটের চেয়ে অনেক বেশি।

শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে বোলিং করতে হয় পাঞ্জাবকে। ওই ওভার শেষ করতে আর্শদিপ সিং বল করেন ১১টি, আইপিএলে যা যৌথভাবে দীর্ঘতম ওভার। ওভারে ছিল চারটি ওয়াইড ও একটি ‘নো’ বল। ইনিংসের মোট ১১টি ওয়াইডের মধ্যে এই ভারতীয় পেসার একাই করেন সাতটি। 

গুজরাটকে ১৬২ রানে আটকে রেখে, কুপার কনোলির দারুণ ইনিংসে ম্যাচটি ৩ উইকেটে জিতে শুভসূচনা করে পাঞ্জাব।