১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অশালীন ভাষা ব্যবহারের দায়ে জিম্বাবুয়ের পেসারের শাস্তি

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডের এই ঘটনায় টানাকা চিভাঙ্গাকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

অশালীন ভাষা ব্যবহারের দায়ে জিম্বাবুয়ের পেসারের শাস্তি
টানাকা চিভাঙ্গা। ফাইল ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 09:01 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

হারারেতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন টানাকা চিভাঙ্গা। জিম্বাবুয়ের এই ফাস্ট বোলারকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইসিসির আচরণবিধির লেভেল ১ এর ২.৩ ধারা লঙ্ঘনের জন্য চিভাঙ্গার এই শাস্তির কথা সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি। এই ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন অশালীন শব্দ ব্যবহার’ করার কথা বলা আছে। 

গত শনিবারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের সময় ঘটে এই ঘটনা। সতীর্থ ইনোসেন্ট কাইয়ার কাছ থেকে দ্রুত একটি থ্রো আশা করেছিলেন বোলার চিভাঙ্গা এবং তা না হওয়ায় তিনি হতাশায় অশালীন শব্দ উচ্চারণ করেন। 

চিভাঙ্গা দায় স্বীকার করে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটি ৭ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।