১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত সফর শেষ রাবাদার

পাঁজরের চোটে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার।

ভারত সফর শেষ রাবাদার
কাগিসো রাবাদা। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

চোট থেকে সেরে উঠতে পারেননি কাগিসো রাবাদা। তাতে ভারত সফরের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার বিবৃতিতে রাবাদার ছিটকে পড়ার কথা নিশ্চিত করে। শনিবার শুরু হতে যাওয়া গুয়াহাটি টেস্টের পর দেশে ফিরে যাবেন তিনি।

পাঁজরের চোটে কলকাতায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি রাবাদা। কোনো ম্যাচ না খেলেই ভারত ছাড়বেন তিনি।

রাবাদার বিকল্প হিসেবে আগেই পেসার লুঙ্গি এনগিডিকে দলে যোগ করে প্রোটিয়ারা।

রাবাদাকে ছাড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীরা ১৫ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয় পায়। কলকাতায় মন্থর উইকেটে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩০ রানে হারায় তারা।

টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এই দুই দল।