১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বড় জয়ে শুরু মুশফিক-মুমিনুল-অমিতদের

আগের দিনের তৈরি মঞ্চে নতুন সকালে অনায়াসে বাকি কাজ সারলেন ইবাদত হোসেন।

বড় জয়ে শুরু মুশফিক-মুমিনুল-অমিতদের
১৬২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অমিত হাসান। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

মঞ্চটা আগের দিনই তৈরি করে রেখেছিলেন সৈয়দ খালেদ আহমেদ, তোফায়েল আহমেদ। নতুন সকালে বাকি কাজ সারলেন ইবাদত হোসেন। মধ্যাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারিয়ে এবারের বিসিএল শুরু করল পূর্বাঞ্চল।

সিলেটে শুক্রবার চতুর্থ দিনের প্রথম ঘন্টায়ই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। ইনিংস ও ৫৩ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে তারা।

মধ্যাঞ্চলের ৩০৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৬৩ রান করে পূর্বাঞ্চল। ১৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে স্রেফ ১০৩ রানে গুটিয়ে দেয় তারা।

সাত উইকেটে ৮২ রান নিয়ে শেষ দিন শুরু করা মধ্যাঞ্চলের ইনিংস ব্যবধানে হার এড়াতে ৭৪ রান প্রয়োজন ছিল। কিন্তু তাদেরকে এর ধারেকাছেও যেতে দেননি ইবাদত। তিন ওভারে প্রতিপক্ষের শেষ তিন উইকেট তুলে নেন এই পেসার।

আগের দিন এক উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসেও চার শিকার ধরেন ইবাদত। 

প্রথম ইনিংসে একটি উইকেট নেওয়া খালেদ এবার নেন তিনটি। তোফায়েলেরও প্রাপ্তি তিনটি।

একমাত্র ইনিংসে ১৬২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন অমিত হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৩০৭

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪৬৩ 

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ২৮ ওভারে ১০৩ (আগের দিন ৮২/৭) (রকিবুল ১১, সাদমান ৮, এনামুল ০, ইকবাল ৫*; খালেদ ৮-১-২৭-৩, ইবাদত ৮-২-২৮-৪, তোফায়েল ৫-০-২২-১, মুরাদ ৬-১-২৩-২, নাঈম  ১-১-০-০)

ফল: ইনিংস ও ৫৩ রানে জয়ী পূর্বাঞ্চল

ম্যান অব দা ম্যাচ: অমিত হাসান