১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পিএসএল অভিষেকে ব্যর্থ পারভেজ

একটি ছক্কা মারার পরের বলেই ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশের ব্যাটসম্যান।

পিএসএল অভিষেকে ব্যর্থ পারভেজ
প্রথম ম্যাচে ভালো করতে পারলেন না পারভেজ হোসেন। ছবি: লাহোর কালান্দার্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের উপলক্ষটা সুখকর হলো না পারভেজ হোসেনের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের উদ্বোধনী ম্যাচে অল্প রানে আউট হলেন বাংলাদেশের ব্যাটসম্যান।

লাহোর কালান্দার্সের হয়ে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে বৃহস্পতিবার একটি ছক্কায় ১৩ বলে ১৪ রান করেন পারভেজ। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে গতবারের চ্যাম্পিয়ন কালান্দার্স। এমনিতে ওপেনার হলেও চার নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পান পারভেজ। তিনি ক্রিজে যাওয়ার আগে-পরে ১৩ বল আর ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল।

বিনা উইকেটে ৮৪ থেকে তাদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৯৪। 

শুরুতে সাবধানী ছিলেন পারভেজ। প্রথম ১১ বলে তার রান ছিল ৮। এরপর বোলার মার্নাস লাবুশেনের মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে প্রথম বাউন্ডারির দেখা পান বাঁহাতি ব্যাটসম্যান।

পরের ওভারে, পরের বলেই আউট হয়ে যান তিনি। পেসার রাইলি মেরেডিথের শর্ট বল পুল করার চেষ্টায় টাইমিং করতে পারেননি, ক্যাচ উঠে যায় লং-অনে।

ফাখার জামানের ফিফটি ও কয়েকটি ক্যামিওতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রানের পুঁজি গড়ে কালান্দার্স। 

কালান্দার্সের হয়ে খেলছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।