Published : 29 Jan 2026, 08:22 PM
ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের সুবিধা দিতে সিলেটের পাঁচ তারকা হোটেল রোজ ভিউয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং রোজ ভিউ হোটেলের বিক্রয় ও বিপণন প্রধান শারমিন শ্রাবণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্বের ফলে মিডল্যান্ড ব্যাংকের সকল ক্রেডিট কার্ডধারী বিনামূল্যে বুফের সুযোগ, সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফের উপর ৫০ শতাংশ ছাড় এবং ডাইনিংয়ে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং রোজ ভিউ হোটেলের অর্থ ব্যবস্থাপক মো. রোমান ফকির সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।