১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের অংশ হিসেবে দুই দিনের এ আয়োজন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 11:44 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের আয়োজনে হয়ে গেল ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ বিষয়ক কর্মসূচি।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের অংশ হিসেবে দুই দিনের এ আয়োজন হয়েছে বলে মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার আয়োজনের প্রথম দিন সকালে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অতিথি ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা শহর প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

সেমিনার স্থলে বিভিন্ন বুথে অতিথিদের কিউআর কোড ব্যবহারের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল বসার, পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এসময় উপস্থিত ছিলেন।