অগ্রণী ব্যাংকে নির্বাহীদের সঙ্গে কর্তৃপক্ষের ব্যবসায়িক পর্যালোচনা সভা
২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকদের নির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক।
অগ্রণী ব্যাংক পিএলসি'র শীর্ষ নির্বাহীদের সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবসায়িক পর্যালোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে দিনব্যাপী এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সভায় ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, মামলা নিস্পত্তির ওপর নির্দেশনামূলক বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকদের নির্দেশনা দেন।
এসময় ব্যাংকের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রুবানা পারভীন।
অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় ও সার্কেল এবং কর্পোরেট শাখাসহ সকল মহাব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন।
