১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেশন

‘শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন’ শিরোনামে সেশন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 01:55 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করেছে একটি শিক্ষক কেন্দ্রিক সেশন।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন’ শিরোনামে এ সেশন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড জাহিদ হাসান সেশন পরিচালনা করেন।

তিনি বলেন, “শিক্ষার্থী ভর্তির শুরুতেই অ্যাকাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবনের পুরো যাত্রাটাই হয় আরও কার্যকর। এ ক্ষেত্রে শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা ভর্তির গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক শহিদুল ইসলাম খান।

তিনি শিক্ষার্থী নির্বাচনের প্রতিটি ধাপে অ্যাকাডেমিক বিভাগগুলোর সম্পৃক্ততা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রক্টর আনিসুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক আফরোজা হেলেনও অনুষ্ঠানে কথা বলেন।