আইএফআইসির ৮ এটিএম বুথ চালু
ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলায় এসব বুথ চালু করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে একযোগে আটটি এটিএম বুথ চালু করেছে আইএফআইসি ব্যাংক।
ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলায় এসব বুথ চালু করা হয়েছে বলে বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন এসব বুথ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশে ১ হাজার ৪০০ এরও বেশি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক কার্যক্রম চালাচ্ছে।
