বাফুফের উন্নয়ন সহযোগী হলো বিএসআরএম
“দেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে দুটি প্রতিষ্ঠান,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হলো বিএসআরএম।
বুধবার মতিঝিলে বাফুফে সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারত্ব হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী করা এবং এর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎকে উজ্জ্বল করার অভিন্ন লক্ষ্য নিয়ে স্থায়ী উন্নয়নের জন্য দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে একত্রিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ও বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন।
