১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআইইউতে ‘কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের’ পঞ্চম পর্ব

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা করপোরেট জগতের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 11:36 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

চট্টগ্রাম নগরীর জামালখানের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ‘কানেক্টিং উইথ সি-সুইট’ সিরিজের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে ব্যবসা অনুষদের এ আয়োজন হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইইউ কর্তৃপক্ষ তুলে ধরেছে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা করপোরেট জগতের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষার্থীরা বর্তমান করপোরেট বাজারের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা পান।

বিজনেস স্কুলের শিক্ষার্থী মুশফিকুস সালেহীন ও সুবহানা হক চৌধুরীর সঞ্চালনায় এ পর্বে মূল বক্তা ছিলেন সিপিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান।

তিনি বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তি ও ব্যবসায়িক পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই কেবল অ্যাকাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন, শেখার মানসিকতা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাই একজন শিক্ষার্থী ও পেশাজীবীকে দীর্ঘমেয়াদে প্রাসঙ্গিক রাখবে।”

শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে নিজেদের দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব হয়েছে।