১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কৃষি অর্থায়ন বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও আইপেজ গ্লোবালের চুক্তি

চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের পক্ষে মাহবুব হোসাইন ও আইপেজ গ্লোবালের পক্ষে মাশরুর হোসাইন শুরিদ সই করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 10:07 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কৃষি অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি করেছে  ট্রাস্ট ব্যাংক পিএলসি ও কৃষিপ্রযুক্তি প্ল্যাটফর্ম ‘অঙ্কুর’ এর উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেড।

ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন শুরিদ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়ন এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।