Published : 30 Jul 2026, 09:48 PM
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি সাতটি মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ অনন্যা।
বৃহস্পতিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
মাদ্রাসাগুলো হল- মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাসনিম মোস্তফা বলেন, “ফ্রেশ অনন্যার এই উদ্যোগের লক্ষ্য শুধু স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা।”
মাদ্রাসায় ভেন্ডিং মেশিন স্থাপনের পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করছে ফ্রেশ অনন্য।