১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাজারে ‘রামেন নুডলস’ আনল মিস্টার নুডলস

“মিস্টার নুডলস সবসময় জনপ্রিয় সব রেসিপির নুডলস ভোক্তার হাতে পৌছানোর চেষ্টা করে,” বলেন ইলিয়াছ মৃধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ভোক্তাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে বাজারে চারটি ভিন্ন স্বাদের রামেন নুডলস এনেছে মিস্টার নুডলস।

সোমবার সকালে ঢাকার বাড্ডায় মিস্টার নুডলসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ পণ্যের মোড়ক উন্মোচন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

সোমবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রামেন ক্যাটাগরির নুডলস এশিয়ার ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়।

মিস্টার নুডলসের কারখানায় আন্তর্জাতিক মান বজায় রেখে রামেন নুডলস তৈরি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

চারটি ভিন্ন স্বাদে এ নুডলস বাজারে মিলছে। এগুলো হলো- রামেন চিজ, কার্বোনারা, হট চিকেন ও হট চিকেন টুএক্স স্পাইসি। প্রতিটি ৮৫ গ্রামের নুডলসের খুচরা মূল্য ৫০ টাকা।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “মিস্টার নুডলস সব সময় ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য এবং বিশ্বের জনপ্রিয় সব রেসিপির নুডলস ভোক্তার হাতে পৌছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

"মানসম্মত পণ্য ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে মিস্টার নুডলস ভোক্তাদের কাছে প্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। নতুন ধরনের এ নুডলস যুক্ত হওয়ায় ব্র্যান্ডটির অবস্থান আরও মজবুত হবে বলে আশা করছি।"

মিস্টার নুডলসের উপব্যবস্থাপনা পরিচালক একেএম মঈনুল ইসলাম মঈন বলেন, “আমাদের লক্ষ্য সবসময় ভোক্তাদের আন্তর্জাতিক মানের পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়া। বর্তমানে রামেন নুডলসের বাজার বিদেশি ব্র্যান্ডের দখলে এবং দামও বেশি। মিস্টার নুডলস সেই পরিস্থিতি বদলে দিতে চায়।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তোষন পাল, হেড অব সেলস আব্দুল্লাহ আল মাসুম ও অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আলিফ তালুকদার উপস্থিত ছিলেন।