১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণখানে ‘ফ্রাই বাকেটের’ নতুন শাখা

নতুন শাখায় ক্রেতাদের জন্য সপ্তাহজুড়ে বিভিন্ন আকর্ষণীয় ‘অফার’ থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 01:29 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ঢাকার দক্ষিণখানে নতুন শাখা চালু করেছে ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’।

কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল সম্প্রতি দক্ষিণখানের শহীদ লতিফ রোডে সাউথ প্লাজায় ‘ফ্রাই বাকেটের’ ২২তম শাখা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন শাখায় ক্রেতাদের জন্য সপ্তাহজুড়ে বিভিন্ন আকর্ষণীয় ‘অফার’ রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ টাকায় ১০ পিস ‘ক্রিসপি ফ্রাইড চিকেন’ এবং সব ধরনের বার্গারে ৩০% মূল্যছাড় রয়েছে। এছাড়া র‌্যাপ, ম্যাংগো স্মুদি, স্ট্রবেরি স্মুদি আইটেমে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার রয়েছে।

ইব্রাহীম খলিল বলেন, “সব বয়সী মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফ্রাই বাকেট’। সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় খাবার নিয়ে এসেছে আমাদের ফাস্টফুড চেইনশপ।”

চলতি বছরের মধ্যে আরো ৪৮টি শাখা চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার বাইরের শহরেও ‘ফ্রাই বাকেটের’ শাখা চালু করা হবে।

ফ্রাই বাকেটের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন, ম্যানেজার (অপারেশন) আরিফুল ইসলাম, হেড অব মার্কেটিং মো. সামিউর রহমান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।