১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কার্বনমুক্ত কারখানা গড়তে ইউসিবি ও আইভি ডিকার্বের চুক্তি সই

“চুক্তির মাধ্যমে দেশের টেক্সটাইল ও গার্মেন্ট খাতের উদ্যোক্তারা সহজেই আর্থিক ও প্রযুক্তিগত সেবা পাবেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 06:30 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

টেকসই ও পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার লক্ষ্যে একটি চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল (আইভি)। 

বৃহস্পতিবার ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

‘পার্টনারিং ফর আ সাসটেইনেবল এনজেডসিই (নেট জিরো কার্বন এমিশন) ফিউচার’ স্লোগানে হওয়া চুক্তিতে সই করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান এবং আইভি ডিকার্বের প্রধান নির্বাহী কর্মকর্তা হাভিয়ের বার্নাল দিয়োনিস ও ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল কাবায়েরো।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, আইভি ডিকার্ব এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. মাসুদ রানা, আইটিএক্স ট্রেডিং এসএর কান্ট্রি হেড হাভিয়ের কার্লোস সানতোনহা ওলসিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তির  মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উদ্যোক্তারা সহজে পরিবেশবান্ধব আর্থিক ও প্রযুক্তিগত সেবা পাবেন। পাশাপাশি শিল্পখাতে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।”