১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন এম নাজিম

প্রাইম ব্যাংকের সাম্প্রতিক এক পর্ষদ সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 12:50 AM

Updated : 26 Aug 2026, 03:10 PM

প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন এম নাজিম এ চৌধুরী।

সাম্প্রতিক এক পর্ষদ সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এম নাজিম এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ ও ইস্টার্ন ব্যাংক এবং মেঘনা ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।