১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্টীল রি-রোলিং মিলস ও বিএসআরএমের এজিএমে ৫০% লভ্যাংশ অনুমোদন

সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুমোদন, বর্তমান অর্থনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 10:25 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায়।

বুধবার ভিডিওকলে ওই সভা হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে। দুটি কোম্পানিই একই মালিকানাধীন।

সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুমোদন, বর্তমান অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্যে প্রভাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

দুটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা আমীর আলী হোসেন সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন।