Published : 07 Jan 2026, 06:57 PM
বিশেষ ছাড় ও শতাধিক নতুন পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ বলছে, এবারের মেলায় এক হাজারের বেশি পণ্যের সমাহারে ১০টি প্যাভিলিয়ন ও স্টল সাজিয়েছে প্রতিষ্ঠানটি।
তারা বলছে, মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়, সর্বনিন্ম ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ১৫০টি অফার প্যাকেজ দেওয়া হচ্ছে।
শতাধিক নতুন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট ও বেকারি, মসলা, দুগ্ধজাত ও ফ্রোজেন খাবার, কোমল পানীয়, নুডলস ও চকলেট।
বিস্কুট ও ‘অলটাইম’ ব্র্যান্ডের বিভিন্ন বেকারি পণ্যও আছে।

প্রাণের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান বলেন, “দর্শনার্থীরা যেন একই ছাদের নিচ থেকে ‘প্রাণ’ এর সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে, সেজন্য আমরা ‘প্রাণ’ নামে একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন করেছি।
“মেলায় প্রবেশ করলে উত্তরদিকে মূল ভবনের ঠিক পেছনে ২,৫০০ বর্গফুটের বিশাল এই প্যাভিলিয়নে হাজারের অধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলা উপলক্ষে এই প্যাভিলিয়নে দর্শনার্থীরা ‘প্রাণ’ এর সকল পণ্য অন্তত ১০ শতাংশ ছাড়ে পাচ্ছেন।"

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য বাণিজ্য মেলা একটি দারুণ প্ল্যাটফর্ম। এবারও আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছি। বিশেষ অফার ও প্যাকেজের কারণে ভালো সাড়া পাচ্ছি।”