Published : 15 Apr 2026, 11:23 PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে উৎসব উদ্বোধন করেন।

দিনব্যাপী বৈশাখী মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন স্টল পরিচালনা করেন। প্রতিটি বিভাগের স্টলে দেশিয় কারুপণ্য, পিঠা-পুলি আর গ্রামীণ মেলা ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।
বিইউবিটি কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে ‘বিইউবিটি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।