Published : 21 Dec 2025, 06:01 PM
কক্সবাজার সদরে শোরুম চালু করেছে আরএফএল শিল্পগ্রুপের স্পোর্টস চেইন শপ— দুরন্ত স্পোর্টস গ্যালারি।
রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল গ্রুপ জানিয়েছে, সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুমটি উদ্বোধন করেন।
আরএফএল গ্রুপ বলছে, নতুন এই শোরুমে বিভিন্ন ধরনের বাইসাইকেল, বাইসাইকেলের জিনিসপত্র, ফিটনেস সামগ্রী, ক্রিকেট, ফুটবল খেলার নানা ধরনের সামগ্রী রয়েছে, যা সব বয়সী ক্রেতার চাহিদা পূরণ করবে।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, “দুরন্ত স্পোর্টস গ্যালারি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক ক্রীড়াসামগ্রী সহজলভ্য করা। পর্যটন নগরী কক্সবাজারে আমাদের নতুন শোরুম চালু হওয়ায় এখানকার মানুষ আরও সহজে আন্তর্জাতিক মানের ক্রীড়াসামগ্রী পাবেন।
“আমরা বিশ্বাস করি মান সম্পন্ন স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য হলে তরুণ সমাজ ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত হবে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আমাদের পণ্যের পরিসর বাড়ানোর কাজ করছি।”
দুরন্ত স্পোর্টস গ্যালারি’র বিজনেস ইউনিট হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্যরা এসময় উপস্থিত ছিলেন।
আরএফএল গ্রুপ বলছে, ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। রাজধানীসহ সারাদেশে দুরন্ত স্পোর্টস গ্যালারির ১৫০টি শোরুম চালু রয়েছে।