স্কলাস্টিকায় ছাড় পাবে ইউসিবি কর্মীদের সন্তান
শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ইউসিবি কর্তৃপক্ষ।
ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকায় পড়ালেখায় ‘বিশেষ ছাড়’ পাবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির কর্মীদের সন্তান।
এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ইউসিবি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি বলেছে, ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে ইউসিবির প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ হাসনাইন মামুন এবং স্কলাসটিকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়েদা মাদিহা মুরশেদ স্বাক্ষর করেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, স্কলাসটিকার বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের পরিচালক আমের আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ইউসিবি ব্যাংকের কর্মীদের সন্তান স্কলাস্টিকায় লেখাপড়ায় টিউশন ফিতে ছাড়সহ অন্যান্য সুবিধা পাবে।
