১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন কান্ট্রি চিফ রিস্ক অফিসার এনামুল হক

তিনি পাশাপাশি করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিআইবি) পোর্টফোলিওর জন্য সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন কান্ট্রি চিফ রিস্ক অফিসার এনামুল হক
এনামুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, তিনি পাশাপাশি করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিআইবি) পোর্টফোলিওর জন্য সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনামুল হকের ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি ও কেপিএমজির মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার পর ২০০১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন।

তিনি ব্যাংকের লোকাল করপোরেটস, কমোডিটি ট্রেডার্স, এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইত্যাদি ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “এনামকে চিফ রিস্ক অফিসার হিসেবে স্বাগত জানিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ক্লায়েন্ট কাভারেজে দীর্ঘ অভিজ্ঞতা তাকে ক্লায়েন্টভিত্তিক ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে বিশেষভাবে দক্ষ করে তুলেছে, যা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। 

“তার এই নিয়োগ আমাদের অভ্যন্তরীণ প্রতিভাকে মূল্যায়ন এবং গ্রাহক ও সমাজের বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতিকে তুলে ধরে।”

এনামুল হক মনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

প্রকল্প ও রপ্তানি অর্থায়ন, এমঅ্যান্ডএ অ্যাডভাইজরি, ডেট ক্যাপিটাল মার্কেট, লোনস অ্যান্ড সিন্ডিকেশন, ইসলামিক ব্যাংকিং এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট খাতে উদ্যোগ গ্রহণ ও পরিচালনায় তার ভূমিকা আছে।