১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেগাসাস লেদারসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বাটা, এপেক্স, বে, লোটো, পান্ডার মতো দেশের জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের সহযোগী কোম্পানি পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে এ আয়োজন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যমুনা গ্রুপ। 

বাটা, এপেক্স, বে, লোটো, পান্ডার মতো দেশের জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। 

এর উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম। পেগাসাস লেদার লিমিটেডের হেড অব সেলস মো. আব্দুল মালেক, যমুনা গ্রুপের এইচআর ডিরেক্টর মো. আফসার উদ্দিন, পেগাসাস লেদারের জিএম (ফ্যাক্টরি) ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।