১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অগ্রণী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন

সম্মেলনের ‘মিট দ্য ব্যারিয়ার’ অনুষ্ঠানে খেলাপি প্রতিষ্ঠান থেকে নগদ ৪ কোটি ৭৫ লাখ টাকার খেলাপি ঋণ আদায় করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের সব প্রধান, করপোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে হয়ে গেল সম্মেলন।

শনিবার কুমিল্লায় ব্যবস্থাপক সম্মেলন হয়েছে বলে ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ‘মিট দ্য ব্যারিয়ার’ অনুষ্ঠানে খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান থেকে নগদ ৪ কোটি ৭৫ লাখ টাকার খেলাপি ঋণ আদায় করা হয়।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনায়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রুবিনা পারভীন সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিটেন্স আহরণ, মামলা নিষ্পত্তির ওপর নির্দেশনা দেন। এ ছাড়া তিনি চলতি বছরের সব ব্যবসায়িক সূচকের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, করপোরেট শাখা প্রধান ও ব্যবস্থাপকদের নির্দেশনা দেন।

অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকী সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দীনও উপস্থিত ছিলেন।