০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইউনিমার্টে এবার ‘নাইট বাজার’

প্রতি শুক্রবার দুটি ভিন্ন সময়ের বাজারের অভিজ্ঞতা দিতে এটি চালু করা হয়েছে, বলছে ইউনিমার্ট কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:45 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ঢাকার সাতারকুলে ইউনিমার্ট মেট্রোতে ‘ফ্রাইডে হাটে’ চালু করা হয়েছে ‘নাইট বাজার’।

ইউনাইটেড সিটিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে শাখাটিতে প্রতি শুক্রবার দুটি ভিন্ন সময়ের বাজারের অভিজ্ঞতা দিতে এটি চালু করা হয়েছে বলে ইউনিমার্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালের বাজারে সতেজ কাঁচাবাজারের পাশাপাশি বিকালের পর ‘নাইট বাজার’ পুরো আয়োজনে উৎসব মুখর পরিবেশ নিয়ে আসবে। সকালের বাজারে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাওয়া যাবে তাজা ও সতেজ মাছ, মাংস, ফলমূল, শাকসবজি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

“আর নাইট বাজার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিকালের পর থেকেই শুরু হবে নাইট বাজারের জমজমাট আয়োজন। সেখানে মিলবে আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাক, মুখরোচক খাবারের পসরা, শিশুদের খেলনা এবং নানা রঙের আকর্ষণীয় লাইফস্টাইল পণ্য।”