Published : 09 Jul 2025, 06:28 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের (সিএফও) দায়িত্ব পেয়েছেন ইদ্রিসা কামারা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে ব্যাংকটি বলেছে, ফাইন্যান্স ও এন্টারপ্রাইজ লিডার হিসেবে তিন দশকেরও বেশি সময় বিভিন্ন দেশে কাজ করেছেন ইদ্রিসা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিয়েরা লিওনে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে তার যাত্রা শুরু হয় ২০০৩ সালে। কর্মজীবনে নানা উচ্চ পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি সিয়েরা লিওন কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হন। ২০১৫ সালে সিয়েরা লিওনে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও হিসেবে পুনরায় যোগ দেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্যামেরুনের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “ইদ্রিসা কামারাকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করার আমাদের প্রতিশ্রুতি পূরণে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা হবে অপরিহার্য।”
ইদ্রিসা সিয়েরা লিওনের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অধীনে ‘অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টসের ফেলো। তিনি অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।