Published : 29 Dec 2025, 06:16 PM
ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘উইন্টার ফেস্ট’ ও ‘ব্যাটল অব ট্রেডার্স- সিজন ৫’।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার উপাচার্য ফরিদ আহমদ সোবহানী মেলা উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ‘বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্ট্রাপ্রুনারশিপ ক্লাবের’ আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলাটি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, পণ্য প্রদর্শন ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশে একটি ‘কার্যকর প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। তিন দিনের এই আয়োজন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলার পাশাপাশি ‘উইন্টার ফেস্ট’ উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে বাহারি পিঠা ও খাবারের স্টল।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য তরুণদের ‘উদ্যোক্তা মানসিকতা’ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘প্রফেসোরিয়াল ফেলো’ হাফিজ টি এ খান। ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে ছিলেন।