১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরামিক এক্সপো ঘিরে প্রীতি ফুটবল ম্যাচ

লাল জার্সি পড়ে মাঠে নামেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা; সাদা জার্সিতে খেলেন আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 12:27 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সিরামিক এক্সপো ২০২৫ মুহূর্তে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন সিরামিক ব্র্যান্ড ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপোতে অংশ নিতে আসা আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা।   

বুধবার সন্ধ্যায় রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বলে ডিবিএল সিরামিকস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

খেলা ঘিরে কোর্টসাইডে উপস্থিত ছিলেন ইতালির দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাস কর্মকর্তারা, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লপেজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং ডিএমডি ও গ্রুপ সিইও এম এ কাদেরসহ অন্য কর্মকর্তারা।

লাল জার্সি পড়ে মাঠে নামেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা; সাদা জার্সিতে খেলেন অন্যান্য কোম্পানির প্রতিনিধিরা।

খেলা শেষে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল শুধু খেলা নয়, পাশাপাশি এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং সম্পর্ক আরও মজবুত করা। আমরা আশা করি, এ ধরনের ম্যাচ আমাদের ব্যবসায়িক এবং সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে আরও সহযোগিতা এবং সৌহার্দ্য সৃষ্টি করবে।’ 

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বৃহস্পতিবার থেকে সিরামিক এক্সপো শুরু হতে যাচ্ছে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।