Published : 29 Sep 2025, 01:10 AM
‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি নতুন সেবা চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবা দুটি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক দৈনিক মুনাফাভিত্তিক ‘এনআরবি প্রতিদিন’ শীর্ষক সেবা চালু করেছে।
এটি ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্মার্ট ব্যাংকিং সমাধান, যেখানে প্রতিদিনের মুনাফা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।
অন্যদিকে অটো ফিক্সড লোন হলো প্রি-রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ লোন সুবিধা। গ্রাহকরা এখন থেকে ব্যবহৃত গাড়ি কেনার ক্ষেত্রে সহজ শর্তে ঋণ নিতে পারবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন, এম. রাশিদুল হুদা, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. রেজাউল শাহরিয়ার ও টান্সজেকশান ব্যাংকিং বিভাগের মো: আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।