Published : 07 Jun 2026, 05:13 PM
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডিজিটাল ঋণসেবা— ‘এবি ই-লোন' চালু করেছে এবি ব্যাংক।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবা উদ্বোধন হয় বলে রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, "সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিল্পস লিমিটেডের সহযোগিতায় তৈরি এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন।"
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ ব্যবস্থায় ঋণ অনুমোদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত ঋণের অর্থ ‘এবি ডিরেক্ট’ অ্যাপের মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, ফিল্পস লিমিটেড, ইউএই-এর চিফ স্ট্র্যাটেজি অফিসার ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং ফিল্পস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) তুষার হাসান।