Published : 14 Jul 2025, 07:37 PM
বছরের অন্যতম ‘সাসটেইনেবল ব্র্যান্ড’ হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাসট্রাকচার’ ক্যাটাগরিতে দেশের ‘অ্যান্টি-পলিউশন পেইন্ট’ বার্জার ‘ইকো কোট’কে এই পুরস্কার দেওয়া হয়।
সোমবার বার্জারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুধু মানুষের ঘর রাঙানো নয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিশ্বাস করে মানুষের জন্য একটা বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে। সেই ধারাবাহিকতাতেই বার্জার এনেছে বার্জার ইকো কোট, যা এপিএইচ প্রযুক্তিতে ৯০ শতাংশ পর্যন্ত দূষিত গ্যাস শোষণ করে।
নতুন ধরনের এই রং ঘরের ভেতর ও বাইরে ২ জায়গাতেই ব্যবহার করা যায়। বার্জার মনে করে, এই রং-এর ব্যবহার বায়ূদূষণ কমাবে ও টেকসই আগামী গড়ে তুলতে অবদান রাখবে; বিশেষ করে ঢাকার মত শহরে, যা এয়ার ইনডেক্সে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে পুরস্কার নেন কোম্পানির চিফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার এএসএম ওবায়দুল্লাহ মাহমুদ। এছাড়া হেড অব ব্র্যান্ডস এমডি রাশেদুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তি এবং কর্পোরেট ও ডেভেলপমেন্ট সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বার্জার পেইন্টস বাংলাদেশ মনে করে, এই অর্জন এক বিশাল অনুপ্রেরণা, যা আগামী দিনগুলোতেও জীবন ও পরিবেশের টেকসই উন্নয়নে কাজ করে যেতে উদ্বুদ্ধ করবে।”