০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নগদের প্রচার দূত হলেন জামাল ভূঁইয়া

ছয় মাস মেয়াদী এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচার কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 04:43 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদের প্রচার দূত হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে জামাল ভূঁইয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

নগদ বলছে, এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব বাড়বে বলে তারা আশা করছে। 

ছয় মাস মেয়াদী এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচার কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন। 

তিনি বলেন, “আমি নগদের সাথে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালো কিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।” 

তিনি বলেন, “নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। নগদ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় যেসব ক্যাম্পেইন ও পুরস্কারের আয়োজন করে, তা প্রতিষ্ঠানটিকে আরও বেশি গ্রাহকদের কাছে নিয়ে গেছে।” 

জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ বলেন, “বাংলাদেশের ফুটবলারদের সাথে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরও স্টার খেলোয়াড়দের সাথে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সাথে থাকবে।”

নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ ও হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।