Published : 24 Aug 2026, 01:01 AM
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী ।
বুধবার তিনি এ দায়িত্ব নিয়েছেন বলে রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবি ব্যাংকে যোগ দেওয়ার আগে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন আরিফ বিল্লাহ।
তার নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা অর্জন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় অগ্রগতি অর্জন করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তিনি ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়া আরিফ বিল্লাহ ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি।