Published : 16 Mar 2026, 05:58 PM
ঈদ ঘিরে দেশের বাইকারদের যাত্রা আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ‘রেভ অন দ্য গো’ নামে ‘সার্ভিস ক্যাম্পেইন’ শুরু করেছে ইয়ামাহা বাংলাদেশ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়ামাহা বলেছে, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো ঈদযাত্রায় দীর্ঘ পথ পাড়ি দেওয়া মোটরসাইকেল আরোহীদের সহায়তা দিতে দেশের ছয়টি হাইওয়ে পয়েন্টে এই ক্যাম্পেইন চালানো হবে। এসব সার্ভিস পয়েন্ট থেকে বাইকাররা যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা ও বিভিন্ন সুবিধা পাবেন।
সেবা দেওয়ার স্থানগুলো হল- চট্টগ্রাম-কুমিল্লা হাইওয়ে, সিরাজগঞ্জ হাইওয়ে, গাজীপুর-ময়মনসিংহ হাইওয়ে (মাওনা), ঢাকা-সিলেট হাইওয়ে (নরসিংদী), গোয়ালন্দ মোড় (রাজবাড়ি-ফরিদপুর) এবং পাচ্চর, শিবচর। ১৬ মার্চ থেকে শুরু হয়ে কাম্পেইনটি চলবে ১৮ মার্চ পর্যন্ত।
এই উদ্যোগের মাধ্যমে ইয়ামাহাসহ সব ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে সার্ভিস সাপোর্ট, ফ্রি হেলমেট ক্লিনিং সুবিধা, যাত্রাপথে বিশ্রাম ও রিফ্রেশমেন্ট (স্ন্যাকস ও এনার্জি ড্রিঙ্কস)। পার্টস ও লুব্রিকেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। বাইকারদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে প্রয়োজনীয় প্রাথমিক সেবা।
ইয়ামাহা বলছে, প্রতিটি সার্ভিস পয়েন্টে দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং পর্যাপ্ত পার্টস ও লুব্রিকেন্ট প্রস্তুত রাখা হয়েছে। এই ক্যাম্পেইনে অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেল চালকরাও সুবিধা নিতে পারবেন।